[ দেশজুড়ে ]
রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ২ নারী, পিকআপের চাপায় গেল প্রাণ
ফাইল ফটো
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পিকআপ চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই নারী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের বইলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার উজান বইলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী সুমি আক্তার ও একই গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম।
জানা যায়, সকালে বৈলর এলাকায় ঢাকা ময়মনসিংহ-মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন সুমি আক্তার ও আম্বিয়া খাতুন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তারা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ত্রিশাল থানার এসআই বিল্লাল হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। পিকআপটি জব্দ করা সম্ভব হলেও পালিয়েছেন চালক।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!