[ দেশজুড়ে ]
পিকআপ চাপায় প্রাণ গেল ফুটপাতে দাঁড়িয়ে থাকা ফরিদের
ফাইল ফটো
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ চাপায় মো. ফরিদ মিয়া এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাউসারনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জয়বর্ধনপাড়ার মৃত গোলাম আজম তালুকদারের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মঈনুল ইসলাম ভূইয়া জানান, সকালে মহাসড়কের ফুটপাতে দাঁড়িয়েছিলেন ফরিদ মিয়া। ওই সময় সিলেটমুখী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!