ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পিকআপ চাপায় সড়কেই নিথর হলেন কানু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ২৭ মার্চ ২০২৩
পিকআপ চাপায় সড়কেই নিথর হলেন কানু
ফাইল ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধান ভাঙ্গাতে গিয়ে পিকআপের চাপায় কানু চন্দ্র সেন নামে ৫৮ বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় সেনটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কানু চন্দ্র সেন ওই এলাকার মৃত আশু চন্দ্র সেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বাইসাকেল করে ধান ভাঙ্গাতে যান কানু চন্দ্র সেন। এ সময় ধানের বস্তা রেখে রাস্তার ধারে অপেক্ষা করছিলেন তিনি। ওই সময় ভুরুঙ্গামারী ছেড়ে আসা একটি পিকআপটি প্রথমে তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে চাপা দেয় পিকআপটি। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে দুর্ঘটনার পরেই পিকআপ রেখে পালিয়ে যান চালক।

ফুলবাড়ী থানার তদন্তকারী উপ-পরিদর্শক স্বপন মিয়া জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পিকআপটি থানায় নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!