ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈশ্বরগঞ্জে পিকআপ চাপায় মাদরাসাছাত্রী নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ১২ এপ্রিল ২০২২
ঈশ্বরগঞ্জে পিকআপ চাপায় মাদরাসাছাত্রী নিহত
দুর্ঘটনাস্থল-ছবি ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপ চাপায় মাসতুরা আক্তার নামে এক তরুণী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার মাইজবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাসতুরা আক্তার ঐ এলাকার মো. ফরিদ মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি কওমী মাদরাসা থেকে দাওরায়ে হাদিস পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় ছিলেন। 

স্থানীয় সুত্রে জানায়, মাসতুরা বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎই দীন ইসলাম দিলু নামে স্থানীয় এক পিকআপ চালক বিপরীত সাইটে গাড়ি নিয়ে এসে তার উপর তোলে দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মাসতুরা। 

স্থানীয়রা আরো জানায়, পিকআপ চালক দীন ইসলাম দিলু দীর্ঘদিন ধরে জমি চাষাবাদের পাওয়ার টিলার ভাড়ায় চালাতেন। পাশাপাশি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি কোনো প্রশিক্ষণ না নিয়ে পিকআপ চালানো শুরু করেন। সকালে পিকআপ নিয়ে রাস্তায় বের হয়। এ সময় ঐ ছাত্রী মাদরাসার দিকে যাচ্ছিলেন। পিকআপটি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জহিরুল হক মুন্না বলেন, চালক দীন ইসলামকে আটক করা হয়েছে। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!