ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নান্দাইলে ড্রেজার দিয়ে বালু তুলে গভীর গর্ত করার অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২২
নান্দাইলে ড্রেজার দিয়ে বালু তুলে গভীর গর্ত করার অভিযোগ
নান্দাইলে নিজ জমিতে ড্রেজার দিয়ে বালু তুলে গভীর গর্ত খুঁড়ার অভিযোগ ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে নিজ জমিতে ড্রেজার দিয়ে বালু তুলে গভীর গর্ত খুঁড়ার অভিযোগ উঠেছে। এতে প্রতিবেশি শফিক নেওয়াজ খান ক্ষয়ক্ষতির আশঙ্কায় বালু উত্তোলন বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

জানা যায়, উপজেলার সিংরইল হিন্দুপাড়ার আব্দুল মন্নাছ মিয়া বিগত ১০-১৫ দিন যাবৎ তার মালিকানাধীন জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করছেন। বালু উত্তোলনকৃত জমিটি অভিযোগকারীর জমি সীমানা লাগোয়া হওয়ায় ভবিষ্যতে তার জমি ধসে পড়তে পারে এই মর্মে অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগকারী শফিক নেওয়াজ খান বলেন, বেশ কিছু দিন ধরে মৌখিকভাবে বারবার নিষেধ করার পরও আব্দুল মন্নাছ তার কাজ চালিয়ে যাচ্ছেন। অবশেষে বাধ্য হয়ে অভিযোগ দায়ের করেছি। 

নান্দাইলে নিজ জমিতে ড্রেজার দিয়ে বালু তুলে গভীর গর্ত খুঁড়ার অভিযোগ

এ বিষয়ে আ. মন্নাছ বলেন, আমি ড্রেজার দিয়ে বালু তোলার জন্য অনুমতি নেইনি। এসব বিষয়ে অনুমতি নিতে হয় আমার জানা ছিল না। কাজ প্রায় শেষ পর্যায়ে খুব দ্রুতই বালু তোলা বন্ধ করে দেব। তাছাড়া অভিযোগকারীর জমি আমার জমি থেকে অনেকটা ফাঁকে। তিনি মিথ্যা অভিযোগ করেছেন।

সংশ্লিষ্ট ইউপির তহশিলদার ফারুক শিকদার জানান, অনুমতি ছাড়া কেউ এভাবে এতো বড় গর্ত খুঁড়তে পারে না। কাজ বন্ধের জন্য লোক পাঠানো হয়েছে। এরপরও বন্ধ না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!