ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে ট্রাকচাপায় মেকানিক নিহত 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ২ ফেব্রুয়ারি ২০২২
নান্দাইলে ট্রাকচাপায় মেকানিক নিহত 
বিকল হওয়া ট্রাক মেরামতের সময় চাপা পড়ে মুন্না মিয়া নামে এক মেকানিক নিহত। ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়া ট্রাক মেরামতের সময় চাপা পড়ে মুন্না মিয়া নামে এক মেকানিক নিহত হয়েছেন। 

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসদরের পাঁচপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার তেলীহাটি গ্রামের খায়রুল ইসলামের পুত্র।

এ ঘটনায় নান্দাইল সদর ইউপির ভাটিছাড়িয়া গ্রামের আবতর আলীর ছেলে আমিনুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তিনি ট্রাকটির চালক বলে জানা গেছে। 

Advertisement

নান্দাইল  ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মালেক বলেন, বালু ভর্তি ট্রাকটি বিকল অবস্থায় মহাসড়কের ওপর উত্তর সাইডে কাত হয়েছিল। মুন্না মিয়া ট্রাকের নিচে ঢুকে মেরামত করার চেষ্টা করছিল। হঠাৎ ধসে পড়ায় নিচে চাপা পড়েন তিনি। খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাপা পড়া অবস্থায় ব্যক্তিকে অনেক চেষ্টায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে মৃত অবস্থায় পাই। পরে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। 

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, লাশ থানায় রয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!