ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাথমিকে পরীক্ষা ১৫ নভেম্বর শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৩, ৪ নভেম্বর ২০২৩
প্রাথমিকে পরীক্ষা ১৫ নভেম্বর শুরু
ফাইল ফটো

দেশের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। 

শনিবার প্রাথমিক শিক্ষা অধিদফতর পরীক্ষা সংক্রান্ত এ নির্দেশনা জারি করে। দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ১৫ থেকে ৩০ নভেম্বরের মধ্যে মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা হবে। প্রাক প্রাথমিক পর্যায়ে প্লে, নার্সারি ও কেজি এবং প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণিতে কোনো পরীক্ষা হবে না।

Advertisement

প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শিক্ষক সহায়িকার নির্দেশনা অনুসরণ করে মূল্যায়ন করতে হবে। প্রাথমিক স্তরের পরিমার্জিত শিক্ষাক্রম অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন করতে হবে। প্রথম শ্রেণিতে কোনোরূপ প্রান্তিক পরীক্ষা হবে না।

প্রাথমিকে শিক্ষা অধিদফতর মূল্যায়ন নির্দেশনায় জানিয়েছে, প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকার শেষে ধারাবাহিক মূল্যায়ন নির্দেশিকা সংযুক্ত রয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটেও (www.nctb.gov.bd) এ নির্দেশিকাটি আপলোড করা আছে। 

এছাড়া শিক্ষকদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ও তথ্য সংরক্ষণের জন্য প্রতিটি বিষয়ের শিখনফল বা অর্জন উপযোগী যোগ্যতার নম্বর উল্লেখপূর্বক শিক্ষক ডায়েরি-১ এবং শিক্ষক ডায়েরি-২ নামে দুটি এমএস ওয়ার্ড ও পিডিএফ ফাইল ওই ওয়েবসাইটে আপলোড করা আছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকরা ওই ফাইল ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং প্রতি প্রান্তিকে শিক্ষার্থীর শিখন অগ্রগতি প্রতিবেদন তৈরি করে তাদের দিতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পরীক্ষা
লিংক সফলভাবে কপি হয়েছে!