সোমবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে পিইএসএস বিভাগ ৪-০ গোলে এআইএস বিভাগকে পরাজিত করে। টুর্নামেন্টে দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগ। এছাড়া খেলায় সেরা গোলকিপার নির্বাচিত হয়েছে পিইএসএস বিভাগের শিক্ষার্থী মো. নুর আলম, সেরা খেলোয়াড় এআইএস বিভাগের শিক্ষার্থী আসাদুল আল গালিব ও সেরা গোলদাতা নির্বাচিত হয় ডিভিএম অনুষদের মো. আশরাফুল ইসলাম।
.png)
আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩’র শুভ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, আবহাওয়া প্রতিকূলতার মধ্যেও আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার আয়োজক শরীরচর্চা দফতর, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
শরীরচর্চা শিক্ষা দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, ডীনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ, প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল ইমরান, শহিদ মসীয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত, প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ২৭ টি বিভাগ ও ভেটেরিনারি মেডিসিন অনুষদসহ মোট ২৮টি দল অংশগ্রহণ করে। প্রত্যেকটি খেলাই নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।