মেস থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গৌড় চন্দ্র নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
হাবিপ্রবি সংলগ্ন মহাবলিপুরের কামিনী রায় ছাত্রাবাস থেকে গৌড় চন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২৩ ব্যাচের শিক্ষার্থী গৌড় চন্দ্র।
গৌড় চন্দ্রের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, সে কারো সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। ঘটনার দিন তার বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের অদূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। তবে তার মাথাব্যথা করছে জানিয়ে রুমেই অবস্থান করে। তার রুমমেট বিকেল আনুমানিক ৪টার দিকে রুমে এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।
.png)
এরপর সে আশেপাশের রুমের শিক্ষার্থীদের ডাকেন। তখন তারা সজোরে দরজা ধাক্কালেও ভেতর থেকে সাড়াশব্দ পাওয়া যায়নি। এক পর্যায়ে রুমের ভেন্টিলেটর ভাঙলে গৌরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তার বন্ধুবান্ধব ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
ঐ শিক্ষার্থীর সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রেমঘটিতে বিষয়ে মানসিকভাবে অস্থিরতায় ছিল গৌঢ় চন্দ্র। সে কারণেও আত্মহত্যা করতে পারে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিষয়টি জানার পরই আমাদের তরফ থেকে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ বলেন, আমরা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এটিকে আত্মহত্যা বলে ধারণা করছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।