ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ঢাবির টিচার্স কোয়ার্টার থেকে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৩, ২৫ নভেম্বর ২০২৩
ঢাবির টিচার্স কোয়ার্টার থেকে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিচার্স কোয়ার্টার থেকে ফাতেমা আক্তার মিম (১৫) নামে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

ঐ বাসার লোকজন তাকে ভোর সাড়ে ৪ টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শুনে এসেছি, বিষয়টি তদন্ত করে দেখছি। তবে যে বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করতো, তারা জানিয়েছেন মেয়েটি আত্মহত্যা করেছে। 

গৃহকর্ত্রী ডা. ইসরাত জাহান বলেন, ‘ভোরের দিকে ফাতেমাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। পরে স্বামীকে নিয়ে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘ফাতেমার সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। নিয়মিত মোবাইল ফোনে দুইজনের মধ্যে কথা হতো। ছেলেটি বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো।’ ডা. ইসরাত জাহানের ধারণা, প্রেমের সম্পর্কের অবনতির কারণে হয়ত সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!