ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ববিতে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী

ববি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ২৭ নভেম্বর ২০২৩
ববিতে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী৷ সোমবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় ববির জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ১৫তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF) এর পঞ্চম ক্যাম্পাস স্ক্রিনিং অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে ও কীর্তনখোলা চলচ্চিত্র বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 'Take Your Camera, Frame Your Dream' স্লোগান নিয়ে ২০০৭ সালে যাত্রা শুরু করে IIUSFF। প্রতিবছর সারাবিশ্ব থেকে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের কাছ থেকে স্বল্পদৈর্ঘ্য  চলচ্চিত্র আহ্বান করা হয়। এবার বিশ্বের ৯৬টি দেশ থেকে ১৬৭১টি শর্ট ফিল্ম জমা পড়েছে। এর মধ্য থেকে নির্বাচিত শর্টফিল্ম দেশব্যাপী প্রদর্শনী করা হচ্ছে। 

প্রসঙ্গত, এবছর উৎসবের  ১৫তম আসরে সহযোগিতায় রয়েছে রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস এবং বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)। ৩০ নভেম্বর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!