[ শিক্ষা ]
ববিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ২ ডিসেম্বর
ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কেন্দ্রীয় নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আগামী ২ ডিসেম্বর।
রোববার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
.png)
এ বিষয়ে উপাচার্য বলেন, ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয় জীবনের এক ঐতিহাসিক স্মৃতি বিজড়িত দিন। নবীন শিক্ষার্থীরা তাদের জীবনকে রাঙিয়ে তুলতে আমাদের এই কর্মপ্রয়াস।
প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হয় এ বছরের ৩ সেপ্টেম্বর।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল বিশ্ববিদ্যালয়
লিংক সফলভাবে কপি হয়েছে!