মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে এএইচজেডের ঢাকা উত্তরের রিজিওনাল ম্যানেজার ওয়াহিদ জামান, দক্ষিণের রিজিওনাল ম্যানেজার এইচএম শাহজালাল, গ্লোবাল মার্কেটিং ম্যানেজার জুবায়ের হাসান এবং রিজিওনাল মার্কেটিং ম্যানেজার মাহফুজ কুশলসহ ঢাকা ব্রাঞ্চের কাউন্সিলর এবং অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।
.png)
এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং অনুষ্ঠান শেষে শিক্ষার্থীর মধ্যে বিশেষ উপহারসামগ্রী ও আইস ব্রেকিং সেশনের আয়োজন করা হয়। যেখানে শিক্ষার্থীরা অ্যামাজন গিফট ভাউচার, টপ-আপসহ যুক্তরাজ্যে সিমকার্ডসহ অনেক আকর্ষণীয় উপহার পান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া ছিল। ভ্রমণের টিপস এবং আগমন নির্দেশিকা থেকে শুরু করে সব ধরনের নির্দেশনা দেয়া হয়েছিল। যা শিক্ষার্থীরদের জীবনের নতুন অধ্যায় শুরুর জন্য প্রয়োজনীয়।
প্রসঙ্গত, ‘এএইচজেড’র মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ইউকের স্বনামধন্য ইউনিভার্সিটিগুলোতে এডমিশন কনফার্ম করেছে এমন শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছরই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।