ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

২০০ শীতার্তকে বস্ত্র দিল ইবি ছাত্রলীগ

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ১১ ফেব্রুয়ারি ২০২৪
২০০ শীতার্তকে বস্ত্র দিল ইবি ছাত্রলীগ
ছবি: ডেইলি বাংলাদেশ

২০০ শীতার্তকে বস্ত্র দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে এসব বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

ক্যাম্পাসের দোকানি, আনসার সদস্য, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণির অসহায় ও দুঃস্থদের শীতবস্ত্র দেওয়া হয়। 

এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি ও এহসানুল হক ঈশানসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করেছি। ক্যাম্পাসের অভ্যন্তরে এবং আশেপাশের অসহায় শীতার্তদের মধ্যে আমরা এসব শীতবস্ত্র বিতরণ করেছি। এতে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে। আগামীতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ইবি
লিংক সফলভাবে কপি হয়েছে!