ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

এসএসসি: মায়ের বদলে পরীক্ষার হলে মেয়ে, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৭, ২২ ফেব্রুয়ারি ২০২৪
এসএসসি: মায়ের বদলে পরীক্ষার হলে মেয়ে, অতঃপর...
প্রতীকী ছবি

এসএসসি ও সমমানের চলমান পরীক্ষায় গোপালগঞ্জের দাখিল পরীক্ষার্থী খাদিজা খানম। তবে আরবি ২য় পত্র পরীক্ষা চলাকালে খাদিজার বদলে পরীক্ষা দিচ্ছিল তার মেয়ে সুমাইয়া খানম (১৩)। মায়ের জায়গায় মেয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতে ঐ ভুয়া পরীক্ষার্থীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) হরিদাসপুর রয়েল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের ট্যাগ অফিসার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পরে হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একটি কক্ষে এক পরীক্ষার্থীর গতিবিধি সন্দেহজনক মনে হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল রহস্য। দেখা যায়, গোপালগঞ্জ শহরের মহিলা আলিয়া মাদরাসার দাখিল পরীক্ষার্থী খাদিজা খানমের স্থলে তার মেয়ে সুমাইয়া খানম পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাসেল মুন্সী আলিম পরীক্ষার্থী খাদিজা খানমের স্থলে তার মেয়ে সুমাইয়া খানম (১৩) পরীক্ষায় অংশগ্রহণের অপরাধে তাকে এক লাখ টাকা জরিমানা করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এসএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!