গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে অগ্নিসংযোগের ঘটনা পর আহত ও নিহতদের নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
খবর মূহুর্তেই ছড়িয়ে পড়লে স্বজন ও বন্ধু-বান্ধবরা ঘটনাস্থলে এসে খুঁজতে থাকেন। সেখানে না পেয়ে অনেকেই গিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। মেডিকেলে সারি সারি লাশের ট্রে ও কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।
.png)
ঢাকা মেডিকেলে দগ্ধ হওয়া একজনের পকেটে পাওয়া যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি কার্ড। সেই শিক্ষার্থীর নাম মো. নুরুল ইসলামের (সেশন-২০১৮)। তিনি বিশ্ববিদ্যালয়ে এমবিএর সন্ধ্যাকালীন কোর্সে ম্যানাজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র।
এ সময় তার বন্ধুরা কাঁদতে কাঁদতে ছোটাছুটি করছিলেন, চেষ্টা করছিলেন রাতের মধ্যে মরদেহ গ্রামের বাড়িতে পাঠাতে। তবে তার পূর্ণ পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।