ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সব সময় সাংবাদিকদের পাশে আছি: ববি উপাচার্য 

ববি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪১, ২১ মার্চ ২০২৪
সব সময় সাংবাদিকদের পাশে আছি: ববি উপাচার্য 
ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেছেন, আমি সব সময় সাংবাদিকদের পাশে আছি। 

তিনি বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছো জ্ঞান অর্জনের জন্য। সাংবাদিকতার মতো সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তোমরা আরো বেশি শিখতে পারবে। রমজান ইবাদতের মাস, তোমরা এই পবিত্র মাসের মর্যাদা রক্ষা করে চলবে। তোমাদের কলম হোক সত্যের প্রতীক।

বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

Advertisement

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী ও সহকারী প্রক্টর মো. ফরহাদ উদ্দীন, ববি প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. মাহাবুব হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী হাফিজুর রহমানসহ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!