ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিতে সতর্ক করে স্বাস্থ্য সচিবকে চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৭, ২৫ মার্চ ২০২৪
মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিতে সতর্ক করে স্বাস্থ্য সচিবকে চিঠি
প্রতীকী ছবি

মেডিকেলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটায় খেয়াল খুশি মত শিক্ষার্থী ভর্তির ঘটনার ব্যবস্থা নিতে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (২৫ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আফরাজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা কোটায় কৃতকার্য মুক্তিযোদ্ধা সন্তানদের মুক্তিযোদ্ধা সন্তান কোটা দেখিয়ে, কোটা বণ্টননীতি অমান্য করা হয়েছে; এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কোটা অনুযায়ী ভর্তি এবং কোটা বণ্টননীতি বাস্তবায়নের বিষয়টি যাচাইপূবর্ক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

Advertisement

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর জানায়, দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশই বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ২ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রেখেছিল। কিন্তু তাও ভর্তির ক্ষেত্রে সঠিকভাবে মানা হচ্ছিল না। তাই মেডিকেলে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার সংখ্যা বাড়াতে হাইকোর্টে একটি রিট করা হয়। ওই রিটে গত বছরের ৬ মার্চ হাইকোর্ট মেডিকেল কলেজে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণে রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!