নির্বাচনের ফলাফল
ফলাফল অনুযায়ী- দাতা সদস্য পদে কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল; সাধারণ অভিভাবক সদস্য (উচ্চ মাধ্যমিক স্তর) পদে মো. শাখাওয়াৎ হোসেন ও অধ্যাপক মো. আমজাদ হোসেন; সাধারণ অভিভাবক সদস্য (মাধ্যমিক স্তর) পদে শিব্বির আহমেদ ও মোহাম্মদ আলী, সাধারণ অভিভাবক সদস্য (প্রাথমিক স্তর) পদে মো. শাহাদাৎ ঢালী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে নির্বাচন করছেন ফাহমিদা আক্তার নির্বাচিত হয়েছেন।
.png)
এছাড়া সাধারণ শিক্ষক সদস্য (কলেজ শাখা) পদে মোহাম্মদ ফেরদাউস, সাধারণ শিক্ষক সদস্য (স্কুল শাখা) পদে মহিউদ্দিন এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে নির্বাচিত হয়েছেন উম্মে ফাতিমা।
জানা গেছে, চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকায় ৩৩ জন অভিভাবক, শিক্ষক ও দাতা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সাধারণ অভিভাবক সদস্য (মাধ্যমিক স্তর) পদে সর্বোচ্চ ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া, দাতা সদস্য পদে দুইজন, অভিভাবক সদস্য পদে উচ্চ মাধ্যমিক স্তরে ৩ জন, প্রাথমিক স্তরে ৭ জন ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী। কলেজ শাখার সাধারণ শিক্ষক সদস্য পদে দুইজন, স্কুল শাখার ৫ জন এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন শিক্ষক।
তবে খন্দকার মুশতাক আহমেদ এর শ্বশুর ও সিনথিয়া ইসলাম তিশা বাবা সাইফুল ইসলাম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির নির্বাচনে প্রাথমিক শাখায় অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন করছেন। কিন্তু তিনি জিততে পারেননি।