ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৭, ১৪ মে ২০২৪
প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশের তারিখ চূড়ান্ত
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বুধবার।

মঙ্গলবার (১৪ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। গত ১৪ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Advertisement

গত বছরের ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদফতর।

এরপর ২২ মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১৭ জুন।

প্রথম ধাপে তিন লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে চার লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে তিন লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!