[ শিক্ষা ]
বিসিএসের বিজ্ঞপ্তি আসবে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী: পিএসসি চেয়ারম্যান
ছবি: সংগৃহীত
সরকারি চাকরিতে কেড়াটায় রদবদল করেছে সরকার। নতুন নিয়মে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধন করে মঙ্গলবার (২৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন থেকে বিসিএসের বিজ্ঞপ্তিতেও নতুন প্রজ্ঞাপন অনুসরণ করে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
২৩ জুলাই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চাকরির সব গ্রেডে মেধারভিত্তিতে নিয়োগ হবে ৯৩ শতাংশ। বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা বরাদ্দ রাখা হয়েছে।
সরকারি চাকরিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে প্রথম শ্রেণির (নবম গ্রেড) নিয়োগ হয়। এছাড়াও অনেক সরকারি চাকরির দ্বিতীয় শ্রেণির নিয়োগও এখন পিএসসির মাধ্যমে হয়।
.png)
এ বিষয়ে জানতে চাইলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, গতকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন হয়েছি জেনেছি। কিন্তু এখনো সেটি পূর্ণাঙ্গভাবে দেখা হয়নি। আজ হাতে পেলে চুলচেরা বিশ্লেষণ করা হবে, সেই অনুযায়ী পরবর্তী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিসিএস
লিংক সফলভাবে কপি হয়েছে!