[ শিক্ষা ]
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা: আসতে পারে যে সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত
স্থগিত হতে পারে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। এ বিষয়ে মঙ্গলবার (৩০ জুলাই) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার কথা রয়েছে।
সোমবার (২৯ জুলাই) এক বিশেষ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে পিএসসির একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
পিএসসি সূত্র জানায়, প্রশ্ন মডারেশন, চলমান পরিস্থিতি এবং আরো কিছু কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হচ্ছে। মঙ্গলবার এ বিষয়ে বিজ্ঞপ্তি দেয়া হবে।
.png)
এরআগে, লিখিত পরীক্ষার বিষয়ে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৮ আগস্ট শুরু হয়ে চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!