ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নিয়োগের ৫ দিন পরেই পাবিপ্রবি প্রোক্টর-ছাত্র উপদেষ্টার পদত্যাগ

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ১৯ আগস্ট ২০২৪
নিয়োগের ৫ দিন পরেই পাবিপ্রবি প্রোক্টর-ছাত্র উপদেষ্টার পদত্যাগ
ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রোক্টর ড. মো. মাসুদ রানা এবং ছাত্র উপদেষ্টা ড. মো. ইমরান হোসেন নিয়োগের মাত্র পাঁচ দিনের মাথায় পদত্যাগ করেছেন। 

সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দেওয়া চিঠিতে তারা এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। 

চিঠিতে উল্লেখ করা হয়, ব্যক্তিগত এবং পারিবারিক কারণে তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। 

Advertisement

এর আগে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সাবেক প্রোক্টর ড. মো. কামাল হোসেন এবং ছাত্র উপদেষ্টা নাজমুল হোসেনকে সরিয়ে দেওয়া হয়। গত ১৪ আগস্ট তাদের স্থলাভিষিক্ত হয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা প্রোক্টর এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইমরান হোসেন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!