[ শিক্ষা ]
শেকৃবির দায়িত্বে সিনিয়র প্রফেসর ড. জাকির হোসেন
অধ্যাপক ড. জাকির হোসেন। ছবি: সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ না হওয়া অবধি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করবেন কৃষি ব্যবসায় অনুষদের অধ্যাপক ড. জাকির হোসেন।
রোববার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যানদের মধ্যে আলোচনায় এ সিদ্ধান্ত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজ থেকে সব শ্রেণি কার্যক্রম শুরু করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে একটি চিঠির আদেশ অনুযায়ী এমন সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডি না থাকায় প্রশাসনিক ও আর্থিকসমস্যা সমাধানের লক্ষ্যে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত এসব দায়িত্ব পালন করবেন ড. জাকির হোসেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শেকৃবি
লিংক সফলভাবে কপি হয়েছে!