ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফাহাদ স্মরণে চবি ছাত্রদলের মৌন মিছিল

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ৭ অক্টোবর ২০২৪
ফাহাদ স্মরণে চবি ছাত্রদলের মৌন মিছিল
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্মমভাবে খুন হওয়া বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে মৌন মিছিল এবং সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহিদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন। এতে বক্তব্য দেন চবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

Advertisement

চবি ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহশিন বলেন, শহিদ আবরার ফাহাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের জুলাই বিপ্লব। আমাদের জুলাই বিপ্লবকে ধরে রাখতে হবে। ছাত্রদলের প্রতিটি ভাইয়ের আচরণ হবে একজন সাধারণ শিক্ষার্থীর মতো নম্র-ভদ্র সবার কাছে অনুকরণীয়। 

সাধারণ সম্পাদক নোমান বলেন, ক্যাম্পাসে সব দলের মতের সহঅবস্থান নিশ্চিত করতে হবে। এক দলের আধিপত্য কখনো মেনে নেয়া হবে না। চবি প্রশাসন অতীতের মতো দলকানা ভূমিকা রাখলে তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশের স্বাধীনতা সার্বভৌম বিলিয়ে কতটুকু নিচে নামতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ শহিদ আবরার হত্যা। হাসিনা সরকার ২০০৯ সাল থেকে যেসব গোপন চুক্তি করেছে, তা অবিলম্বে জনগণের কাছে প্রকাশ করতে হবে। দেশবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে অন্যথায় শহিদ আবরার ত্যাগ বৃথা যাবে।

সমাবেশে বিভিন্ন বিভাগ অনুষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!