ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

যুক্তরাষ্ট্রে গেলেন ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০১, ২ নভেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রে গেলেন ঢাবি উপাচার্য
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান- ফাইল ফটো

পাঁচ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ ভোরে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস্’-এর আমন্ত্রণে তিনি এ সফর করছেন। সফরকালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘ইউএস ইলেকশন প্রোগ্রাম’-এ অংশগ্রহণ করবেন ঢাবি উপাচার্য।

আগামী ৬ নভেম্বর (বুধবার) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের দেশে ফেরার কথা রয়েছে।

উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!