ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ১৪ নভেম্বর ২০২৪
ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি অনুমোদন করেছেন।

দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ছিলেন মাসুম বিল্লাহ, সহ-সভাপতি হিসেবে আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শামীম আক্তার শুভ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন নূর আলম ভূঁইয়া ইমন।

এদিকে, প্রায় সাড়ে ৮ মাস পর আংশিক এই কমিটি পূর্ণাঙ্গ রূপ পেল আজ। এতে ১৪ জনকে সহ-সভাপতি, ৪৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক, ৩৯ জনকে সহ-সাংগঠনিক পদে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!