ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৪৭তম বিসিএসে আবেদনের নতুন তারিখ জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪০, ১২ ডিসেম্বর ২০২৪
৪৭তম বিসিএসে আবেদনের নতুন তারিখ জানা যাবে আজ
ছবি: অন্তর্জাল

সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি না করায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ স্থগিত ঘোষণা করে।

বুধবার (১১ ডিসেম্বর) আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অথবা আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৫ ডিসেম্বর) নতুন করে ৪৭তম বিসিএসের আবেদন শুরু হতে পারে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ শুরুর বিষয়ে কমিশন আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবারের মধ্যেই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

Advertisement

কমিশন সূত্র জানায়, ৪৭তম বিসিএসের আবেদন শুরুর বিষয়ে বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা আলোচনা করবেন। কবে থেকে আবেদন শুরু করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায়। শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে তার আগের দিন এ প্রক্রিয়া স্থগিত করা হলো।

৪৭তম বিসিএসে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!