বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদফতরে ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (প্রথম সংশোধিত)’ প্রকল্প–এর আওতায় দেশের আটটি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্যই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদন লিংক >>>> এখানে ক্লিক <<<<
.png)
নতুন ব্যাচে ভর্তির জন্য আবেদন করা যাবে আগামীকাল রোববার (২২ ডিসেম্বর) পর্যন্ত। ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।