জানা যায়, সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ফাজিল/ফাজিল সমমানের ডিগ্রি অথবা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে আল-কুরআন ও তাজবিদ/আল হাদিস/আরবি/আকাইদ ও ফিকহ বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। অথবা ন্যূনতম ফাজিল ডিগ্রিসহ সরকারি/সরকার অনুমোদিত মাদরাসা/স্কুলের শিক্ষকেরা ব্যাচেলর অব মাদরাসা এডুকেশনে (বিএমএড) ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আবেদনকারীরা বাউবির নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর কেবল প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, যা আগামী বছর ২০২৫ সালের ৯ জানুয়ারি প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হবে। আবেদনকারীরা ১৫ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষার আগ পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
.png)
যেভাবে আবেদন: যেকোনো ব্রাউজারের অ্যাড্রেসবার থেকে নির্ধারিত ওয়েবসাইট (https://osapsnew.bou.ac.bd) ব্রাউজ করে Offered Programs সেকশনের অধীনে School of Education (SOE) এ ক্লিক করে বিএমএড প্রোগ্রামের পাশে প্রদর্শিত Apply Now বাটনে ক্লিক করুন। বিএমএড প্রোগ্রামে ভর্তি আবেদনের নির্দেশাবলী গুরুত্ব সহকারে পড়ে পুনরায় Apply Now বাটনে ক্লিক করুন। অনলাইনে আবেদন ফরমটির General Information ধাপ যথাযথভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করুন। Personal Information ধাপ যথাযথভাবে পূরণ করে সদ্য তোলা ফটো (300×300 JPG Format) এবং আপনার স্ক্যান করা স্বাক্ষর (300×100 JPG Format) আপলোড করে Next বাটনে ক্লিক করুন।
Academic Information ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং অভিজ্ঞতার তথ্য (যদি থাকে) Professional Information ধাপে সঠিকভাবে পূরণ করুন। প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অভিজ্ঞতার প্রত্যয়নপত্র আপলোড করে Finish বাটনে ক্লিক করতে হবে।
সঠিকভাবে ফরম পূরণ শেষে আপনার মোবাইলে SMS এবং ই-মেইলে Temporary User ID Password প্রেরণ করা হবে। Proceed to Payment বাটনে ক্লিক করার পর প্রদর্শিত Online Payment Gateway সমূহ থেকে যে কোনোটির মাধ্যমে ফি জমা দেয়া যাবে। সফলভাবে ফি জমাদান শেষে “Payment has been completed successfully” মেসেজ প্রদর্শিত হবে এবং SMS ও ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে। বিএমএড প্রোগ্রামে ভর্তির আবেদন ফি ৭০০ টাকা। তবে, এক্ষেত্রে প্রযোজ্য অনলাইন চার্জ আবেদনকারী বহন করতে হবে।
প্রসঙ্গত, আবেদনকারীকে নিজস্ব মোবাইল নম্বর ও ই-মেইল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই আবেদনের কপি, User ID ও Pssword সংরক্ষণ করতে হবে। অনলাইন ভর্তি সংক্রান্ত আপনার যে কোনো পরামর্শ/অভিযোগের জন্য OSAPS-এর হেল্পলাইন নম্বরে অথবা ই-মেইলে ([email protected]) যোগাযোগ করা যেতে পারে। এছাড়া কোনো আবেদনকারীর ভর্তির আবেদনে প্রদত্ত কোনো তথ্য অসম্পূর্ণ ও অসত্য প্রমাণিত হলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।