ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবি শিবিরের নতুন সভাপতি মুহিব, সম্পাদক মোস্তাফিজ

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৫, ৩ জানুয়ারি ২০২৫
জাবি শিবিরের নতুন সভাপতি মুহিব, সম্পাদক মোস্তাফিজ
ফাইল ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান মুহিব ও সেক্রেটারি মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। 

Advertisement

জানা গেছে, সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ৪৭ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী মুহিবুর রহমান মুহিব। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন একই ব্যাচের দর্শন বিভাগের মোস্তাফিজুর রহমান। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহিবুর রহমান মুহিব এর নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শাখা সেক্রেটারি মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ গ্রহণ করেন। সেই পরামর্শের ভিত্তিতে মোস্তাফিজুর রহমানকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন। নবনির্বাচিত সভাপতি মুহিবুর রহমান মুহিব সেক্রেটারির নাম ঘোষণা করেন।

এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় দফতর সম্পাদক সাদেক আব্দুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ ও সাবেক শাখা সভাপতি হারুনুর রশিদ রাফি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!