ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জকসু নির্বাচন সম্পাদনের জন্য ৫ সদস্যের কমিটি গঠন

জবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ৮ অক্টোবর ২০২৫
জকসু নির্বাচন সম্পাদনের জন্য ৫ সদস্যের কমিটি গঠন
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন- বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান। সদস্যসচিব হিসেবে আছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ।

Advertisement

অন্যান্য সদস্যরা হলেন- আইন বিভাগের চেয়ারম্যান  অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, ঐ কমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) বিধি পাস হওয়ার পূর্ব পর্যন্ত নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির যাবতীয় কার্য সম্পাদন করবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!