ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তি: আবেদন শেষ আজ, পরীক্ষা ১১ এপ্রিল

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ৭ মার্চ ২০২৬
ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তি: আবেদন শেষ আজ, পরীক্ষা ১১ এপ্রিল
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাদানকল্পে পরিচালিত অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ/ইনস্টিটিউটসমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের অধীনে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন আজ শনিবার থেকে শেষ হচ্ছে।

শনিবার (৭ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮৫০ টাকা। এদিকে আগামী ১১ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজগুলোর ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। এর মধ্যে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১টি টেক্সটাইল ইনস্টিটিউট। ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ৩টি সরকারি কলেজ এবং ১টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল ২টি বেসরকারি কলেজ।

Advertisement

প্রসঙ্গত, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট  (https://collegeadmission.eis.du.ac.bd) ব্রাউজ করে এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!