[ শিক্ষা ]
ঢাবিতে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি
ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা, ওয়ার্ড কোটা (শিক্ষক ও কর্মচারীদের সন্তানের জন্য) ও খেলোয়াড় কোটাসহ সব অযৌক্তিক কোটা বাতিল এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটাসহ সব প্রয়োজনীয় কোটা যৌক্তিকভাবে সংস্কারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার উপাচার্যের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আব্দুর রহমান আল ফাহাদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীরা আগামী ৭ দিনের মধ্যে দাবির আলোকে যৌক্তিকতার নিরিখে কোটা সংস্কার করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করার আহ্বান জানান। অন্যথায় শিক্ষার্থীরা মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আন্দোলন গড়ে তুলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ অবস্থায় শিক্ষার্থীদের কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন উপাচার্য।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!