ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: ঢাবি ছাত্রদল নেতা হামিমকে শোকজ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: ঢাবি ছাত্রদল নেতা হামিমকে শোকজ
ফাইল ফটো

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় সংগঠনটির দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এ নোটিশ পাঠান।

ঐশোকজ নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল।

Advertisement

তবে তানভীর বারী হামিম কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তা নোটিশে উল্লেখ নেই। এদিকে হামিম জানিয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করাতে তাকে শোকজ করা হয়েছে।

এক ভিডিও বার্তায় হামিম বলেন, ২৬ ফেব্রুয়ারি ইফতার মাহফিলের আয়োজন করি। সেই ইফতার মাহফিল কেন করেছি, সেজন্য না-কি আমাকে শোকজ করা হয়েছে। অথচ আমাকে শোকজ নোটিশ না দিয়ে সেটি শুধু ফেসবুকে আপলোড করা হয়েছে। বিগত ডাকসু নির্বাচনে আমার প্রাণের সংগঠন ছাত্রদল আমাকে জিএস পদে মনোনয় করেছিল। সেই নির্বাচনে প্রায় ৫ হাজার ভোট পেয়েছিলাম। তাই শিক্ষার্থীদের প্রতি একধরনের দায়বদ্ধতা থেকে আমি ইফতারের আয়োজন করি। আমাকে লিখিত জবাব দিতে, বলা হয়েছে কিন্তু আমি সেই জবাব দেব না। এমন কোনো বড় অন্যায় করিনি যে, ডিরেক্ট আমাকে পাঠানো যাবে না। যদি এই কাজের কারণে আমার ভুল হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একই সঙ্গে আমার সঙ্গে এটি যদি অন্যায় হয়ে থাকে, এর ভার আপনাদের উপর দিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!