মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আলামিন ফারাজিকে তার সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে আলামিন ফারাজির সঙ্গে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সব পর্যায়ের নেতা-কর্মীকে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।
.png)

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদ্যুৎ ইস্যু, ছাত্রদলসহ নানা ইস্যুতে ফেসবুকে সমলোচনায় সরব ছিল। যেখানে এক স্ট্যাটাসে দেখা যায়, ওই ছাত্রদল নেতা লিখেছেন— ‘তারেক রহমান ভয় নাই রাজপথে বিদ্যুৎ নাই!’, আরেক স্ট্যাটাসে তারেক রহমানকে ঘিরে এক ফটোকার্ড শেয়ার করে, বহিষ্কৃত ওই নেতা লিখেছেন— ‘তবে মাঝে-মাঝে ভিডিও কলে দেখা গেছে!’
বহিষ্কারের বিষয়ে আলামিন ফারাজি বলেন, তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে সরকারের ভুল-ত্রুটির সমালোচনা করা হয়েছে।
তিনি যৌক্তিক ও ন্যায়ের জায়গা থেকেই ভবিষ্যতেও সরকারের সমালোচনা করবেন বলে জানান আলামিন।