নায়িকা থেকে পরিচালক পরীমনি!
বর্তমান সময়ের দেশীয় সিনেমায় আলোচিত নাম পরীমনি। বিগত কয়েক বছরে অভিনয় গুণে জয় করে নিয়েছেন লাখো সিনেমা প্রেমী দর্শকদের মন। হালের এ গ্ল্যামারকন্যা গেল বছর ঘোষণা দিয়ে প্রযোজনায় নাম লেখান। সে বছরের ৯ মার্চ (বিএফডিসির) ৭ নম্বর ফ্লোরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নিজের প্রযোজনা ‘সেনার তরী’র লোগো উন্মোচন করা হয়। সেসময় ‘ক্ষত’ নামের একটি সিনেমা প্রযোজনার নামও ঘোষণা দেন পরী। তবে সেই ছবির কাজ শুরু না করলেও এলো নতুন ঘোষণা।এখন থেকে নায়িকা, প্রযোজকের সঙ্গে যুক্ত হলো সহকারী পরিচালকের নাম।
জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করবেন এই নায়িকা। ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছবিয়ালের’ সঙ্গে যুক্ত থেকে এখন থেকে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করতে দেখা যাবে এই নায়িকাকে। এই খবরটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরী নিজেই নিশ্চিত করেছেন।
এর আগে গেল বছরের শেষের প্রথমবারের মতো দিকে ফারুকীর নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হন পরীমনি। তবে কোন পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছে তা জানা যায়নি এবং এখনো প্রচারে আসেনি। এ কাজের বাইরে পরীমনি সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। যার নাম ‘প্রীতি’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। দর্শকরা এখানে পরীমনিকে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে দেখেছেন।
.png)
এদিকে, সম্প্রতি নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সুন্দরী তমা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরী। এই ছবিতে পরীর বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে সিয়াম আহমেদকে।
এ ছাড়া শফিক হাসান পরিচালিত ‘বাহাদুরী’ নামের ছবির কাজও সম্প্রতি শেষ করেছেন পরী। এ সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। রোমান্টিক ঘরানার এই ছবিতে আরও অভিনয় করেছেন জায়েদ খান ও মৌ খান।
ডেইলি বাংলাদেশ/এনএ