ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এবার পরিচালকের প্রেমে পরীমনি!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৮, ১২ আগস্ট ২০১৯
এবার পরিচালকের প্রেমে পরীমনি!
পরীমনি

ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। চলতি বছরে বিশ্ব ভালোবাসা দিবসে সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারলেও বিয়ে পর্যন্ত গড়ায় নি। আর এর কারণ নিয়েও মুখ খুলেননি দুই জনের কেউ।

এদিকে পরীমনি বর্তমানে নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ শিরোনামের ছবিতে কাজ করছেন। ছবিতে পরীমনির নায়ক হিসেবে দেখা যাবে সিয়ামকে। আর এর মধ্যেই শোনা গেলো কোনো পরিচালকের প্রেমের পড়েছেন নায়িকা।

তবে কি এই প্রেমের সূত্র ধরেই দীর্ঘদিনের স্পম্পর্কের বিচ্ছেদ? বিষয়টি পরিষ্কার করলেন পরী নিজেই। বললেন, লোকে একটা কথা বলে না যে, নায়িকা পরিচালকের মধ্যে একটা প্রেম থাকে। এত দিন ফিল্মে কাজ করেছি কিন্তু কোনো পরিচালকের প্রতি প্রেম ফিল হয় নাই। ফাইনালি এই ছবিতে আমার সঙ্গে পরিচালকের প্রেম হয়েছে। আর সেটা হচ্ছে চয়নিকা চৌধুরীর সঙ্গে। শুটিং শেষ হয়েছে, আমরা চলে যাব। দিদি আমাকে ধরে কাঁদতেছে, আমিও কাঁদতেছি।

Advertisement

এদিকে নিজের নতুন কাজ নিয়ে পরী বললেন, আমার কাছে আরো চারটা স্ক্রিপ্ট আছে। আগে ‘বিশ্বসুন্দরী’র কাজ শেষ করে তারপর বাকিগুলোর সিদ্ধান্ত নেব। একটা ছবির কাজ শেষ করার আগে অন্য ছবির কাজ করতে চাই না।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!