ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এবার রানু মণ্ডলকে নিয়ে আসল চমক দিলেন সালমান!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ২৮ আগস্ট ২০১৯
এবার রানু মণ্ডলকে নিয়ে আসল চমক দিলেন সালমান!
সালমান খান এবং রানু মণ্ডল

জীবনটা তার বদলে গিয়েছে এক মুহূর্তেই। রানাঘাট স্টেশনের ভবঘুরের জীবন আজ খ্যাতির আলোর নীচে চমকাচ্ছে। ‘রানাঘাটের লতা’ রানু মণ্ডলের নাম এখন সবাই জানে।

ফেসবুকের একটা ভিডিও। সেই ভিডিওতে রানুর গলায় ‘প্যার কা নাগমা হ্যায়’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যাকে কেউ কোনোদিন পাত্তা দেয়নি, সবাই ভবঘুরে ভাবত, সেই রাণু মণ্ডল মুম্বাইয়ে হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং করে আজ লাইমলাইটের কেন্দ্রে। 

লাইম লাইটে আসার পর রানুর মেয়েও তার সঙ্গে দেখা করেন। মাকে বাড়ি নিয়ে যান। অথচ ১০ বছর মায়ের খোঁজ নেননি সেই মেয়ে। 

Advertisement

এদিকে, রানু ভাইরাল হওয়ার পরেই শোনা গিয়েছিল তিনি ডাক পেতে চলেছেন বিগ বসের ঘরে। তবে এ নিয়ে সালমান খান এবং রানু মণ্ডল কেউ মুখ খোলেননি। 

এবার অবশ্য সালমান খানের তরফ থেকে এলো আসল চমক। রানুকে ৫৫ লাখ টাকার বাড়ি উপহার হিসাবে দিলেন ভাইজান খ্যাত এ অভিনেতা।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!