সুইমিং পুলের পাশে হট লুকে পরীমনিকে যে আকর্ষণীয় লাগছে সেটি বলার অপেক্ষা রাখে না। ছবিটি প্রকাশের দুই ঘণ্টা না পার হতেই লাইক পরেছে ২২ হাজারের উপরে। কমেন্ট করেছেন প্রায় সাড়ে তিন হাজার ভক্ত এবং প্রায় একশো জন শেয়ারও করেছেন ছবিটি। এ থেকেই বোঝা যাচ্ছে কতোটা উষ্ণতা ছড়াচ্ছেন পরী।
সম্প্রতি পরীমনি শেষ করেছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমার কাজ। চয়নিকা চৌধুরী পরিচালিত এ চলচ্চিত্রে কাজ টানা করছেন পরী। ছবিটি এখন শেষের পথে। শুটিং শেষ হলেও গত ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয় ছবিটির ডাবিং। এতে ছবির সংলাপে কণ্ঠ দেন পরীমনি।
.png)
চলতি বছর জুনে এ ছবির শুটিং শুরু হয় ফরিদপুরে। সর্বশেষ শুটিং হয়েছে বান্দরবানের নীলগিরিতে। ছবিটিতে পরীমনির বিপরীতে আছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। রুম্মান রশীদ খানের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে ‘বিশ্বসুন্দরী’ প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।