[ বিনোদন ]
সড়ক দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় দক্ষিণী অভিনেতার
দক্ষিণীর অভিনেতা মনো
চেন্নাইয়ে মর্মান্তিক এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল দক্ষিণীর জনপ্রিয় অভিনেতা মনোর। ‘পুজল’ ছবিতেই জনপ্রিয়তা এনে দিয়েছিল এই অভিনেতাকে।
সোমবার সন্ধ্যায় সেন্টার মিডিয়ামের কাছে দুর্ঘটনায় তিনি মারা যান। তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার পর তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, স্ত্রী লিভিয়াকে নিয়ে সোমবার সন্ধ্যায় ঘুরতে বেরিয়েছিলেন। গাড়ি চালাচ্ছিলেন মনো। ভান্ডালুর-মিনজুর রাস্তার উপর, সেন্টার মিডিয়ামের কাছে তিনি নিয়ন্ত্রণ হারান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তামিল অভিনেতার।
.png)
মনো রেখে গিয়েছেন স্ত্রী ও সাত বছরের কন্যাকে। বাবার অকস্মাত্ মৃত্যু সংবাদ এবং মাকে আইসিইউতে দেখে ভেঙে পড়েছে সাতের শিশুকন্যা। তামিল এই অভিনেতার অকাল প্রয়াণে চলচ্চিত্র ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন।
সিনেমা ছাড়াও সান টিভির অ্যাংকর হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন মনো। তামিল ছবিতে তার অভিষেক হয়েছিল ‘পুলচা’য়। ছবির তিন নায়কের একজন ছিলেন মনো। বড় পর্দার পাশাপাশি মঞ্চেও সমানতালে অভিনয় করেছেন।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!