ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সিগারেট হাতে উষ্ণতা ছড়াচ্ছেন পরীমনি!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০৯, ৩ নভেম্বর ২০১৯
সিগারেট হাতে উষ্ণতা ছড়াচ্ছেন পরীমনি!
পরীমনি

ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে ২০১৫ সালে ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনির বড় পর্দায় অভিষেক হয়। গত বছর গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান।

এই লাস্যময়ী অভিনেত্রী তার রূপ, গুণ ও অভিনয়ের কারিশমায় কম সময়েই জনপ্রিয় হয়ে উঠেছেন। আর জনপ্রিয়তার সঙ্গে বহুবার খবরের শিরোনামও হয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি, স্ট্যাটাস আপলোড করে নিজের উপস্থিতি ভক্তদের কাছে জানান দিয়ে থাকেন পরীমনি। তার ছবি দেয়া মাত্রই লাখ লাখ ফ্যান ফলোয়ার তাতে হুমড়ি খেয়ে পড়েন।

Advertisement

পরীমনি

এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে পরীমনি শেয়ার দেন একটি ছবি। এর ক্যাপশনে তিনি লিখেন, ‘সাধারণত মানুষকে আমি প্রাপ্যর চেয়ে বেশি দেই’!

ছবিটিতে দেখা যাচ্ছে, বামহাতে সিগারেট নিয়ে সেই নিকোটিনের ধোঁয়ায় কোথায় যেনো হারিয়ে গেছেন তিনি! উষ্ণ বসনের এই ছবিটিতে নেটিজেনরা নানা মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাচ্ছে পরী-সিয়াম অভিনীত সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। ছবিটিতে আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, সীমান্ত, আনন্দ খালেদ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!