বৃহস্পতিবার শুরু হচ্ছে লোকসংগীতের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৯’। বরাবরের মতো ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী এ উৎসব। সেখানে মাঠে সবুজ ঘাসের উপর বিভিন্ন স্থানে টানিয়ে রাখা হয়েছে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার পোস্টার।
চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। এতে পরী-সিয়াম ছাড়াও আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সুজন ও সীমান্তসহ অনেকে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।
.png)
এর আগে বৃহস্পতিবার ‘বিশ্বসুন্দরী’ ছবির একটি স্থির চিত্র প্রকাশ করেছেন পরীমনি। এরইমধ্যে যা নজর কেড়েছে চলচ্চিত্রপ্রেমীদের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।