ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পতিতা পল্লীর প্রতারণা আর বাস্তবতার গল্পে মৌসুমী হামিদ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৯, ৯ ডিসেম্বর ২০১৯
পতিতা পল্লীর প্রতারণা আর বাস্তবতার গল্পে মৌসুমী হামিদ
‘শেষ দেখা’ স্বল্পদৈর্ঘ্যর একটি দৃশ্য

রাজধানী থেকে বহুদূরে গড়ে ওঠা একটি অসম প্রেম কাহিনী। একটা পুরোপুরি প্রেমের গল্প। ধোপার ছেলে ও কাজের মেয়ে প্রেমে জড়িয়ে যাওয়ার গল্প। অতপরঃ নানা ঘটনা-দূর্ঘটনা। দুই ডাইমেনশনের এই গল্পে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি রাজ ও মৌসুমী হামিদ। এই গল্পের নাম ‘শেষ দেখা’। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন আরাফাত রহমান।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা, বাগেরহাট এবং মংলা বন্দরের বানিয়াশান্তা পতিতা পল্লীতে চিত্রায়িত এই গল্পে তুলে ধরা হয়েছে ওখানকার ঘটে যাওয়া প্রতারণা আর বাস্তবতার নিয়মিত চিত্র। ইতোমধ্যে ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রমো প্রকাশ করা হয়েছে। দর্শকদের হৃদয় স্পর্শ করেছে এর প্রমো। অন্তত মন্তব্য বাক্স দেখে তেমনটাই বোঝা যাচ্ছে।

অভিনেতা বাপ্পিরাজ বলেন, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে আমরা শুটিং করেছি। মংলার শুটিং করাটা বেশ কষ্টসাধ্য ছিল। মংলা বন্দরের বানিয়াশান্তা পতিতা পল্লীতে গল্পটির চিত্রায়ন করা হয়েছে। এখানকার নিয়মিত ঘটে যাওয়া প্রতারণা এবং বাস্তবতা’ই এই সিনেমার কেন্দ্রবিন্দু। মৌসুমী হামিদ সহ-শিল্পী হিসেবে বেশ সহযোগিতা করেছেন। এটা মুক্তি পাওয়ার পর আসলে বোঝা যাবে আমাদের কাজ কতটা সার্থক হয়েছে।

Advertisement

মঙ্গলবার ‘শেষ দেখা’ অবমুক্ত করা হবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। ধ্রুব এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি একটি র’রিয়েলিজম তৎপরতা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সহযোগী নির্মাণে ছিলেন বাপ্পি রাজ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!