[ বিনোদন ]
অভিনয়ে আসছেন সঞ্জয় কাপুরের কন্যা শানায়া
বাবা সঞ্জয় কাপুরের সঙ্গে শায়ানা কাপুর
তারকাদের সন্তানদের অনেকেই অভিনয়ে আসেন। বলিউডে বিষয়টি অধিক প্রচলিত। এবার আরো এক তারকার সন্তানের অভিষেক হতে যাচ্ছে বলিউডে। শিগগিরই বলিউডের সিনেমায় দেখা মিলবে অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরকে!
অনেকদিন ধরেই বলিউডে শানায়া কাপুরের অভিষেক নিয়ে জল্পনা কল্পনা রয়েছে। করোনার কারণে তা বিলম্বিত হয়েছে। তবে এবার ভক্ত অনুরাগীদের নিশ্চিত করে সঞ্জয় নিজেই সম্প্রতি তার মেয়ের বলিউডে অভিষেক নিয়ে তথ্য দিয়েছেন।
সঞ্জয় কাপুর তার টুইটার পোস্টে জানিয়েছেন, শিগগিরি তার মেয়ে শায়ায়া কাপুরের বলিউডে অভিষেক করতে যাচ্ছে।
.png)
এর আগে বেলি ড্যান্স করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন শানায়া। বলিউডের অনেকের ধারণা, অভিনয়েও বাজিমাত করবেন এই স্টারকিড।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!