ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বাইকুল্লা জেলে ধর্ষণের আশঙ্কা রিয়ার, নেই ফ্যান এবং বিছানাও

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:২৮, ১২ সেপ্টেম্বর ২০২০
বাইকুল্লা জেলে ধর্ষণের আশঙ্কা রিয়ার, নেই ফ্যান এবং বিছানাও
রিয়া চক্রবর্তী

বাইকুল্লা জেলের একটি সলিটারি সেলেই এখন দিন কাটছে মাদক মামলায় ধৃত বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। পাশের সেলেই আছেন শিনা বোরা হত্যাকাণ্ডের আসামি ইন্দ্রানী মুখার্জি। সচরাচর ফাঁসি কিংবা যাবজ্জীবন দণ্ডিত আসামিদেরই সলিটারি সেলে রাখা হয়। রিয়াকে সলিটারি সেলে দেয়া হয়েছে তার নিরাপত্তার কথা ভেবে।

তবে রিয়া চক্রবর্তী ধর্ষণের আশঙ্কায় ভুগছেন। জামিনের দ্বিতীয় আবেদনেও তিনি ধর্ষণ ও প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছেন। বিশেষ আদালত এই আবেদন প্রত্যাখ্যান করেছেন। এখন রিয়ার সামনে হাইকোর্ট যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই।

রিয়া তার দ্বিতীয় জামিনের আবেদনে বোমা ফাটিয়েছেন। আবেদনে তিনি জানিয়েছে, সারা আলি খান, রাকুলপ্রীত সিং নিয়মিত ড্রাগ নেয়। মাদক সেবন করে ফ্যাশন ডিজাইনার সিমোন খাম্বাটাও। এছাড়াও বহু তারকার কথা জেরার সময় রিয়া জানান- যারা ড্রাগে অভ্যস্ত। এদের মধ্যে রণবীর সিং, রণবীর কাপুর, করণ জোহর, দীপিকা পাড়ুকোনের নাম আছে বলে জানা গেছে। মুম্বাই পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।

Advertisement

জেলে কোনো ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন না রিয়া। দু’টো চাটাই সম্বল করে মেঝেতে ঘুমাতে হচ্ছে। টেবিল ফ্যানও দেয়া হয়নি। জেল কর্তৃপক্ষ জানান, কোর্ট আদেশ দিলে একমাত্র ফ্যান দেয়া হতে পারে। মধ্যাহ্নভোজ ও নৈশভোজে চাপাটি ডাল। সপ্তাহে একদিন আমিষ। করোনার কারণে রিয়ার জেল জীবনে একমাত্র বিলাসিতা হলদি দুধ, যা নিয়মিত দেয়া হচ্ছে বন্দীদের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!