নাদিম চরিত্রে ফারহান আহমেদ জোভান ও নাবিলার ভূমিকায় অভিনয় করেছেন তানজিন তিশা। এছাড়াও আছেন শহিদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকিসহ অনেকে। সম্প্রতি ঢাকার উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, প্রেম ও হাস্যরসের মিশ্রণে নাটকটি বানিয়েছি। জোভান ও তানজিনা তিশার কেমিস্ট্রিটা ভালো মানিয়েছে। দর্শকরা উপভোগ করলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’
.png)
নাটকটিতে রয়েছে ‘তুমি কি আমারই’ শিরোনামের একটি গান। এর কথা, সুর ও কণ্ঠ আহমেদ সবুজের।
ইউটিউবে গানের ডালি চ্যানেলে এ মাসেই মুক্তি পাবে ‘তুমি কি আমারই’।