ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

করোনাকে জয় করেছেন অর্জুন কাপুর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:০৯, ৭ অক্টোবর ২০২০
করোনাকে জয় করেছেন অর্জুন কাপুর
অর্জুন কাপুর

প্রেমিকা মালাই আরোরার পর এবার করোনাকে জয় করেছেন অর্জুন কাপুর। বুধবার (০৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

পোস্টে অভিনেতা লিখেন, আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন সম্পূর্ণ সুস্থ এবং শিগগিরই কাজে ফিরবো। আপনাদের সকলের শুভকামনার জন্য ধন্যবাদ।

এদিকে, একটি ফটোশুটের ছবিও শেয়ার করেছেন অর্জুন কাপুর। যেখানে দেখা যাচ্ছে, তার সামনে থাকা আলোকচিত্রী এবং অন্যান্য সকলেই পিপিই পরে রয়েছেন।

Advertisement

এর ক্যাপশনে তিনি লিখেছেন- সকলকে এই নিউ নর্মাল মেনে নিয়েই এখন থেকে চলতে হবে। আমার কাজ আবার শুরু হতে যাচ্ছে। চার মাস পর এটি আমার প্রথম শুট। নতুন পৃথিবী গ্রহণ করে নিলাম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!