বলিউডে নাচের জন্যই বেশি জনপ্রিয় ‘দিলবার দিলবার’ খ্যাত নোরা ফাতেহি। সম্প্রতি সমুদ্র সৈকতে নেচে আরো একবার নজর কেড়েছেন এ তারকা। এতে হেয়ারস্টাইলিস্ট মার্ক পেদ্রোজোর সঙ্গে নেচেছেন নোরা।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে নোরা ওই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। এরইমধ্যে ভিডিওটিতে লাইক দিয়েছেন ২৮ লাখেরও বেশি ভক্ত ও অনুসারী।
.png)
ইনস্টাগ্রামে ভীষণ জনপ্রিয় নোরা। এখানে তার অনুসারী সংখ্যা ১৭.৪ মিলিয়ন। তবে নোরার নাচে মুগ্ধ হয়েছে আট থেকে আশির হৃদয়।
উল্লেখ্য, ‘দিলবার’, ‘কামারিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গর্মী’সহ বেশ কিছু হিট গানে নেচেছেন নোরা। তাকে শেষ দেখা গেছে ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ছবিতে। সম্প্রতি মালাইকা আরোরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কিছুদিন রিয়্যালিটি শো ‘ইন্ডিয়া’স বেস্ট ড্যান্সার’র মঞ্চে বিচারকের দায়িত্বও পালন করেছেন তিনি।
ভিডিওটি দেখতে <<এখানে>> ক্লিক করুন।