এখানেই শেষ নয়, এই আইডিতে বিনোদনের অনেক অভিনেতা-অভিনেত্রীও আছেন। এই আইডিকে সারিকার আসল আইডি ভেবে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সারিকার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। আর এই আইডিতে যোগাযোগ করে কোনো সাড়া না পেয়ে সারিকার সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে সহশিল্পী ও বন্ধুদের।
সারিকা গণমাধ্যমকে বলেন, প্রায় আড়াই বছর আগে তার আইডি হ্যাক করা হয়েছে। এরপর থেকে তিনি আর ফেসবুক ব্যবহার করেন না। তিনি বলেন, এতে অনেকেই ভাবেন এটি আমার আসল আইডি। সবাই ওই আইডিতে যোগাযোগ করেন। কোনো সাড়া না পেয়ে আমাকে ভুল বোঝেন। বিষয়টি আমার জন্য চরম বিব্রতকর।
.png)